আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে জামায়াত-শিবিরের একটি সংঘবদ্ধ চক্র গুজব ছড়াচ্ছে

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও মিথ্যাচার থামছেই না। বিভিন্ন ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে এক শ্রেণির ব্যক্তি বা গোষ্ঠী জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।সম্প্রতি কয়েকটি পোস্টে আবিদকে নিয়ে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন দাবি করা হয়। এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো আবিদকে নিয়ে প্রকাশিত বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে। তারা বলছে, যাচাই না করেই এমন তথ্য ছড়িয়ে দেওয়া সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে।তিনি কালবেলাকে বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে জামায়াত-শিবিরের একটি সংঘবদ্ধ চক্র গুজব ছড়ানো শুরু করে। তাদের সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার আইডি দিয়ে, হাজার হাজার ফটোকার্ড দিয়ে তৃণমূল পর্যন্ত আমার নামে অপপ্রচার চালানো হয়েছে।’

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান