মার্চে ৪৭ নারী হত্যা, ধর্ষণ ৫৭: মহিলা পরিষদ

দেশে চলতি মার্চ মাসে ৪৭ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। এ মাসে ধর্ষণের শিকার হয়েছে ৫৭ জন। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন-বিষয়ক মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতি মাসে এ প্রতিবেদন তৈরি করে মহিলা পরিষদ। মঙ্গলবার মার্চ মাসের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে ১৯০ জন নারী ও কন্যা (যাদের বয়স ১৮ বছরের কম) নির্যাতনের শিকার হয়েছে। ৩৫ জন কন্যাসহ মোট ৫৭ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ১৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে পাঁচজন। এ ছাড়াও ছয়জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন সহিংসতার শিকার হয়েছে ১২ জন। বিভিন্ন কারণে আটজন কন্যাসহ মোট ৪৭ জন নারী হত্যার শিকার হয়েছে। এ ছাড়া ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান