মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্যগুলোর অর্ধেকের বেশি অর্জিত হয়েছে। তবে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে কোনো সময়সীমা দেননি তিনি।

তিনি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সম্প্রচারমাধ্যম নিউজম্যাক্সকে বলেন, ‘এটা নিশ্চিতভাবেই অর্ধেকের বেশি অগ্রগতি। কিন্তু আমি এর কোনো সময়সূচি নির্ধারণ করতে চাই না।’ প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, দেশটির দক্ষিণে সোমবার এক বিস্ফোরণে তাদের দুই সদস্য নিহত হয়েছেন। এর আগের দিন আরও একজন শান্তিরক্ষী নিহত হন।এর আগের সন্ধ্যায় বাগদাদ বিমানবন্দর এলাকার একটি ইরাকি সামরিক ঘাঁটিতেও রকেট হামলা হয়, যেখানে মার্কিন দূতাবাসের একটি সহায়ক কেন্দ্র রয়েছে।

হরমুজ প্রণালীতে টোল পরিকল্পনা অনুমোদন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির পার্লামেন্টের একটি কমিশন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত বন্ধ রয়েছে।জি৭-এর অর্থমন্ত্রীরা বলেছেন, যুদ্ধের কারণে অস্থির হয়ে ওঠা জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে তারা ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ নিতে প্রস্তুত।

তুরস্কগামী ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো

ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া নতুন একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ন্যাটো বাহিনী।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চতুর্থ ক্ষেপণাস্ত্র। কর্তৃপক্ষ জানিয়েছে, চারটির একটিও তুরস্কের মাটিতে আঘাত হানতে পারেনি।

যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রতি আহ্বান সিসির

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধে সহায়তার আহ্বান জানিয়েছেন।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান