যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুনের ঘটনায় ফ্রান্সে বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে প্যারিসে আজ মানববন্ধনযুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনার প্রতিবাদে প্যারিস-এ বাংলাদেশি শিক্ষার্থীরা আজ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে। আজ ২৯ এপ্রিল, বুধবার বিকাল ৫টায় শহরের একটি ঐতিহাসিক চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।আয়োজকরা জানিয়েছেন, তারা এই কর্মসূচির মাধ্যমে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করবেন। পাশাপাশি প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হবে।প্রতিবাদে অংশ নিতে প্যারিসে অবস্থানরত সকল বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান