ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ

প্রায় দেড় বছর টানাপোড়েনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে পুরোদমে ভিসা পরিষেবা পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে ভারত ও বাংলাদেশ।

শনিবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সব শ্রেণির ভারতীয় নাগরিকদের জন্য ভিসা চালু করেছে। পাশাপাশি ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে।

এতে আরো বলা হয়, গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন। এ সময় উত্থাপিত প্রস্তাবগুলোতে তিনি দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করায় প্রাধান্য দেন। ভারতে থাকা বাংলাদেশের সব ভিসা কেন্দ্র এখন খোলা আছে। তবে ঢাকা ভিসা ইস্যুতে দিল্লিকে দ্রুত একই ধরনের পাল্টা ব্যবস্থা নিতে বলেছে।

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গত বছরের ডিসেম্বরে আমাদের কয়েকটি কেন্দ্রে ভিসা কার্যক্রম স্থগিত করতে হলেও ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান