গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

ঈদের দিনে গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ২৫ বাসযাত্রী। তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এদের সবার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায় ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে।ঘটনার পরপর স্থানীয় এমপি, ডিসি ও এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চিতলমারী থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়।

ফলে ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহী ও বাসের ২ যাত্রী নিহত হয়। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত ৬ বছরের শিশুকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘেষণা করেন।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান