আ.লীগের ঝটিকা মিছিল থেকে হামলা, ছাত্রদল-জামায়াতের ৫ নেতা আহত

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ধাওয়া করে হামলার শিকার হয়েছেন ছাত্রদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এতে ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিন ও জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, ছাত্রদল কর্মী জসিম, শাহীনুল ইসলাম শাহীন এবং জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রোকন উদ্দিন।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানান, সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেন। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেন।

পার্শ্ববর্তী বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিনগর এলাকায় পৌঁছলে ওতপেতে থাকা কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান