সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: আশাবাদী অর্থমন্ত্রী

এবার বাজেটে পে-স্কেলের সুখবর পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘ ১১ বছর পর নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণা করেছে সরকার। বেতন বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের দুর্নীতি কমবে বলে আশা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী অর্থবছরের বাজেট পেশ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এসময় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে দুর্নীতি কমবে কি-না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমার কথা। কারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবন যাত্রার মান উন্নয়ন হলেই দুর্নীতি কমবে।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান