এমবাপের জোড়া গোলে ইতিহাস গড়ে শেষ ষোলোতে ফ্রান্স

ফ্রান্সের আক্রমণের জোয়ারের সামনে কোনো জবাবই দিতে পারল না সুইডেন। প্রথমার্ধের এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুবার জাল কাঁপাল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যার সৌজন্যে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েই শেষ ষোলো নিশ্চিত করলেন কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসেরা।

নিউ জার্সি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-র ম্যাচে নিখুঁত পারফরম্যান্সে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। দলের জয়ে জোড়া গোল করেছেন এমবাপে। অন্য গোলটি করেন ব্র্যাডলি বারকোলা।এই জয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে ৩ বা তার বেশি গোলের রেকর্ড গড়ল ফ্রান্স। ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৩ গোল করে তারা। এরপর চলতি টুর্নামেন্টে সেনেগাল ও ইরাকের জালে ৩ গোলের পর নরওয়ের বিপক্ষে তারা করে ৪টি গোল।সুইডেনকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিতের পর এবার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়েকে পেল ফ্রান্স। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী শনিবার দিবাগত রাত ৩টায় শেষ ষোলো ম্যাচে নামবে তারা। 

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান