আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে, সামনে ব্রাজিল চ্যালেঞ্জ
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। রোমাঞ্চকর লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে নকআউট পর্বে পৌঁছে দলটি এখন মুখোমুখি হবে শক্তিশালী ব্রাজিলের।
নরওয়ের এই জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে, তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি হবে বড় পরীক্ষা। শেষ ষোলোর এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
স্বপ্ন ছিল ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ এনে দেওয়া। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। নরওয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর শুধু টুর্নামেন্টকেই নয়, আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানানোর ঘোষণা দিলেন নেইমার জুনিয়র। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিউ জার্সির মাঠে ভেঙে পড়েন ব্রাজিলিয়ান মহাতারকা। চোখের জল লুকানোর চেষ্টা করেননি। সতীর্থরা ঘিরে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তাতে কমেনি বিদায়ের বেদনা। কারণ, এটি ছিল শুধু একটি ম্যাচের পরাজয় নয়, শেষ হয়ে গেল ব্রাজিলের জার্সিতে তার দীর্ঘ এক অধ্যায়ও।বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার। কিন্তু সেই গোলও পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে সম্প্রচারকারী জিই টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় আবেগঘন কণ্ঠে নেইমার বলেন, "চেষ্টা করেছি, চেষ্টা করেছি। কিন্তু এখানেই সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।"।এরপরই তিনি স্পষ্ট করে জানান, ব্রাজিলের জার্সিতে তার পথচলার সমাপ্তি ঘটেছে।বিদায়ের মুহূর্তে স্মৃতির পাতাও উল্টে দেখে...
দেশের বিদেশি ঋণ আরো বেড়েছে। গত বছরের শেষ তিন মাসে ঋণ ১৩০ কোটি ডলার বা ১ দশমিক ৩০ বিলিয়ন বেড়ে স্থিতি দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৫১ বিলিয়ন ডলারে, যা এযাবৎকালের সর্বোচ্চ। গত বছরের সেপ্টেম্বরের শেষে ছিল ১১২ দশমিক ২১ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঋণ ছিল ১০৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ঋণ বেড়েছিল ১০ বিলিয়ন ডলার। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ইসরাইল যদি পরাজয়ের ঝুঁকিতে পড়লে উগান্ডা সরাসরি যুদ্ধে যোগ দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মুহুজি কাইনেরুগাবা। ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি। এক্সের এক বার্তায় উগান্ডার সেনাপ্রধান বলেন, আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এই যুদ্ধে ক্লান্ত। কিন্তু ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার কোনো কথা উঠলে আমরা যুদ্ধে নামব—এবং তা হবে ইসরাইলের পক্ষে। @perspectivecitizen