বিশ্বকাপে না থেকেও পূর্ণ পারিশ্রমিক পাবেন সোমালি রেফারি

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারায় ২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে পারছেন না সোমালিয়ার রেফারি ওমর আরতান। তবে টুর্নামেন্টে অংশ না নিলেও তাকে পুরো পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। বিবিসি স্পোর্ট জানিয়েছে, বিশ্বকাপে কোনো ম্যাচ না খেললেও ফিফা তার চুক্তিভিত্তিক পারিশ্রমিক প্রদান করবে। সাধারণত রেফারিদের ফি টুর্নামেন্ট শেষে কাজ ও ম্যাচ সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হয়।এর আগে, বিশ্বকাপ ম্যাচ পরিচালনার জন্য মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্মকর্তারা। পরে তার কূটনৈতিক পাসপোর্ট ও একক প্রবেশ ভিসা বাতিল করে তাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র সরকারের এক কর্মকর্তা দাবি করেন, তার বিরুদ্ধে “সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সম্পর্কের” অভিযোগ ছিল।

তবে আরতান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার কাছে সব সঠিক কাগজপত্র ছিল। আমি শুধু একজন রেফারি, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপে অংশ নেওয়া।’ পরে তাকে তুরস্কগামী ফ্লাইটে পাঠানো হয় এবং সেখান থেকে ফিফা কর্মকর্তাদের সহায়তায় সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ফিরে যান তিনি।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান