তিন সন্তান রেখে মসজিদের ইমামের সঙ্গে গৃহবধূর চলে যাওয়ার অভিযোগ

নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে কানাডাপ্রবাসীর এক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার দাবিও করা হয়েছে।

চাটখিল থানা জানিয়েছে, গত ২৭ জুন উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ অনুযায়ী, স্বামী কানাডায় থাকায় নিশাত আক্তার তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের দাবি, গত ২৭ জুন দুপুরে নিশাত আক্তার তিন সন্তানকে বাবার বাড়িতে রেখে ইমাম রিয়াজ হোসেনের সঙ্গে চলে যান। অভিযোগে বলা হয়েছে, যাওয়ার সময় তিনি ঘর থেকে প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা নগদ অর্থ এবং একাধিক স্বর্ণালংকার নিয়ে গেছেন।ঘটনার পর ঘর তল্লাশি করে নিশাত আক্তার ও রিয়াজ হোসেনের নামে একটি যৌথ হলফনামা পাওয়া গেছে বলেও দাবি পরিবারের। সেখানে উল্লেখ রয়েছে, তারা গত ৪ মে নতুন কাবিননামার মাধ্যমে বিয়ে করেছেন।

এ ঘটনায় নিশাত আক্তার, ইমাম রিয়াজ হোসেন এবং তার বাবা-মাসহ চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব একজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে। অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে অভিযোগে উত্থাপিত অর্থ, স্বর্ণালংকার এবং বিয়ের দাবিসহ সব বিষয়ই এখনো তদন্তাধীন।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান