পাঁচ মাস পর পুলিশ মারুফ নামে এক ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার

খুলনায় গুম হওয়ার প্রায় পাঁচ মাস পর পুলিশ মারুফ (৩৫) নামে এক ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রায় পাঁচ মাস আগে তাকে হত্যার পর সেখানে মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ৩টার দিকে নগরীর হরিণটানা থানার রেলব্রিজ সংলগ্ন বুলু ওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির উঠানে পুঁতে রাখা মারুফের মরদেহের কঙ্কাল উদ্ধার করা হয়।পুলিশ মুরাদ মোল্লা ও তার ফালগুনি খাতুনকে গ্রেপ্তার করেছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

গর্ত খুড়ে কঙ্কাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মুরাদ মোল্লা ও ফালগুনী দম্পতির মধ্যে প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। ঝগড়ার মধ্যে তারা বিভিন্ন ঘটনার জন্য একে-অপরকে দোষারোপ করতো। ঝগড়ার সময় কখনও কখনও ওই ইজিবাইক চালকের কথাও উঠে আসতো। ফলে ঘটনাটি স্থানীয় মানুষের কানে যায়। এরই মধ্যে সোমবার সকালে মুরাদ মোল্লা তার স্ত্রীর ফাল্গুনীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মুরাদ মারধোর করলে তিনি স্বামীর বিরুদ্ধে ইজিবাইক চালক মারুফ হত্যার বিষয়টি পুলিশকে অবগত করেন। তার দেওয়া তথ্যের বিরুদ্ধে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ দম্পত্তিকে আটক করে। এরপর তাদের দেখানো স্থানে মাটি খোঁড়া হয়। দুপুর ৩টার দিকে বৃষ্টির মধ্যে সেখান থেকে মারুফের কঙ্কাল উদ্ধার করা হয়। তিন মাস আগে ইজিবাইক চালক মারুফকে হত্যা করে ঐ স্থানে লাশ পুতে রাখা হয় |

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান