একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা

প্রেমিক-প্রেমিকা। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা ব্রিজে যান তারা। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় পুরো দৃশ্যপট।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সেতুর ওপর কিছুক্ষণ কথা বলার পর পরিকল্পনা অনুযায়ী যমুনা নদীতে ঝাঁপ দেন আনু গুপ্তা নামের ওই যুবক। তবে তার সঙ্গে থাকা তরুণী আর নদীতে ঝাঁপ দেননি। বরং প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখেও শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল। বেশ কিছুক্ষণ চেষ্টার পর জীবিত উদ্ধার করা হয় আনু গুপ্তাকে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

কেন একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন এই যুগল, আর শেষ মুহূর্তে কেন নিজের সিদ্ধান্ত থেকে সরে গেলেন তরুণী—সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। একই সঙ্গে তরুণীর পরিচয় শনাক্ত করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান