মরক্কোর বিদায়, সেমি-ফাইনালে ফ্রান্স

পরিষ্কার ফেভারিট তকমা নিয়েই কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। ম্যাচেও সেটির প্রভাব ছিল স্পষ্ট। তারকাসমৃদ্ধ দলটির বিপক্ষে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি আফকন চ্যাম্পিয়নরা। দারুণ জয়ে চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করল দিদিয়ের দেশমের দল।বৃহস্পতিবার রাতে ‍যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬০ মিনিটে কিলিয়ান এমবাপের গোলের ৬ মিনিট পর লিড দ্বিগুণ করেন উসমান দেম্বেলেএবারের বিশ্বকাপে এ নিয়ে লিওনেল মেসির সমান আট গোলের দেখা পেলেন এমবাপে। বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২০ গোল নিয়ে দুইয়ে তিনি। এক গোল নিয়ে তাঁর উপরে আছেন আর্জেন্টাইন মহাতারকা। আর এই বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি গোল পেলেন দেম্বেলে। 

এর আগে কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে এই মরক্কোকে ২-০ গোলে হারিয়েই ফাইনালে উঠেছিল ফরাসিরা। যুক্তরাষ্ট্রের বোস্টনে সেই হারের শোধ নিতে পারেনি আফ্রিকার জায়ন্টরা। উল্টো আরও একবার ফ্রান্সের কাছে হেরে শেষ আটেই স্বপ্নভঙ হলো আটলাস লায়ন্সদের।০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে কার্যকরী কোনো আক্রমণ শানাতে পারেনি মরক্কো। ৮৩ মিনিটে অবশ্য বক্সের সামনে থেকে নেওয়া আজজেদিন উনাহির শট আটকে দেন ফ্রান্স গোলকিপার মাইক মাইনান। তিন মিনিট পর দূরের পোস্টে নেওয়া ওলিসের শট চলে যায় অনেকটা বাইরে দিয়ে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উপমেকানোর শট হাটু দিয়ে রুখে দেন বোনু। কিন্তু তাঁর দল পরাজয় এড়াতে পারেনি। বিশ্বকাপের শেষ আটেই থামল তাদের যাত্রা। ফ্রান্স পৌঁছে গেল আরেকটি সেমি-ফাইনালে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান