আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

ক্লাব হোক বা জাতীয় দল, সব জায়গায় নিজেদের বারবার ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। তুলনাটাও তাই পিছু ছাড়েনি দুজনের। দুজনের সম্পর্কটা মন্দ না হলেও ভক্ত-সমর্থকদের মধ্যে আবার তর্ক-বিতর্ক লেগেই থাকে। সেটা হোক বাংলাদেশে বা অন্যকোন দেশে। পর্তুগিজ মহাতারকাও যেমন বলে ফেললেন, আর্জেন্টাইন সমর্থকরা হয়তো তাকে পছন্দ করেন না।

টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের সেরা ষোলোর ম্যাচে স্পেনের বিপক্ষে নামবে পর্তুগাল। ম্যাচ নকআউট হওয়ায় হেরে যাওয়া দল নেবে বিদায়, জয়ী দল টিকিট কাটবে কোয়ার্টার ফাইনালের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন সিআর সেভেন।রোনালদো সেখানে হাসতে হাসতে বলেছেন, ‘গতকাল ফ্লাইটে একজন আর্জেন্টাইন অ্যাটেনডেন্ট ছিলেন। তিনি যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, দেখেই বুঝেছিলাম তিনি আর্জেন্টাইন। কারণ আপনি যদি দ্রুত চোখ সরিয়ে নেন, তার মানে আপনি ক্রিস্টিয়ানোকে পছন্দ করেন না।’

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান