বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ১২

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় গোপন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ১২ পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার সকালে রাজধানীর তিনটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যৌথভাবে আইবিএ নিয়োগ পরীক্ষা পরিচালনা করে।


পরীক্ষার
পরিদর্শকরা জানান, আটক পরীক্ষার্থীদের বেশিরভাগই সিমকার্ড সংযুক্ত ছোট কার্ড আকৃতির ডিভাইস ব্যবহার করছিলেন। এসব ডিভাইস পোশাকের নিচে লুকিয়ে রাখা হয়েছিলবাইরে থাকা সহযোগীর কাছ থেকে উত্তর পাওয়ার জন্য ক্ষুদ্র ইয়ারপিসের সঙ্গে সংযুক্ত ছিল ডিভাইসগুলো। একজন পরীক্ষার্থীর গেঞ্জির মধ্যে একটি ডিভাইস সেলাই করে লুকিয়ে রাখাতে দুই দফা তল্লাশিতেও ধরা পড়েনি। তৃতীয় দফা তল্লাশিতে সেটি শনাক্ত করা হয়।

আটক ১২ জনের মধ্যে সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল কেন্দ্র থেকে সাতজন, ইউনিভার্সিটি উইমেনস ফেডারেশন কলেজ কেন্দ্র থেকে চারজন এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়।

আইবিএ সূত্র জানায়, পরীক্ষায় জালিয়াতির বিষয়ে প্রতিষ্ঠানটিরজিরো টলারেন্সনীতি রয়েছে। প্রযুক্তিনির্ভর অসদুপায় রোধে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যৌথ নজরদারির অংশ হিসেবে ঘটনাগুলো শনাক্ত হওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া হয়।

দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে এক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আটক পরীক্ষার্থীদের বিদ্যমান আইনের আওতায় নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগের পরিচালক সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, পরীক্ষা কেন্দ্রগুলো থেকে চিহ্নিত অসদুপায় অবলম্বনকারীদের আইবিএতে আনার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পরীক্ষা (এমসিকিউ) নেওয়া হয়। ২৬ জুলাই পরীক্ষার ফল প্রকাশ করা হলে  লিখিত পরীক্ষার জন্য হাজার ১৪৯ জন উত্তীর্ণ হন।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার