সাড়ে ৭ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

সাড়ে ৭ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২ জন
দেশে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সাড়ে সাত বছরে দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত ১৫ হাজার ৭১২ জনের অকালমৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৪ হাজার ১৪৩ জন।
প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে একটি বড় অংশ তরুণ ও কিশোর। প্রধানত ভারী যানবাহনের চাপায় বা ধাক্কায় ৩৯.৩০ শতাংশ এবং নিয়ন্ত্রণ হারিয়ে ৩৪.২১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। গণপরিবহনের সংকট, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য করা এবং অদক্ষ চালকদের কারণেই সড়কে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। বিশেষজ্ঞদের মতে, সড়ক নিরাপত্তা জোরদার ও আইন কঠোর বাস্তবায়নের মাধ্যমেই এই দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার