পিংক কালার মহিলা বাস সার্ভিস চালু
নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে রাজধানীসহ কয়েক জেলায় বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। পিংক রঙের এই বাস সার্ভিস পরিচালিত হয় নারী চালক ও কন্ডাক্টর দিয়ে। যেসব রুটে চলবে পিংক বাস: রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে পিংক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি। এসব বাস নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুটে চলবে। পাশাপাশি গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার কথা রয়েছে।