রান্নার সিলিন্ডারে চলছে সিএনজিচালিত অটোরিকশা, বড় দুর্ঘটনার শঙ্কা

মুন্সীগঞ্জের গজারিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় জ্বালানি হিসেবে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার। যাত্রীদের আসনের পেছনে দড়ি দিয়ে এসব সিলিন্ডার বেঁধে ঝুঁকি নিয়ে চলছে অটোরিকশা। এতে যেকোনো সময় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের আশঙ্কা করছেন স্থানীয়রা।উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড থেকে হোগলাকান্দি হয়ে কালীপুরা ট্রলারঘাট সড়কে অন্তত ২৪টি অটোরিকশায় এমন চিত্র দেখা গেছে। প্রতিটি অটোরিকশায় যাত্রীদের আসনের ঠিক পেছনে ঝুঁকিপূর্ণভাবে এলপিজি সিলিন্ডার বাঁধা ছিল।

স্থানীয় সূত্র ও অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গজারিয়ার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে তীব্র গ্যাসসংকট চলছে। অনেক চালক ২৪ ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না। এতে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় কেউ কেউ বাধ্য হয়ে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার অটোরিকশায় ব্যবহার করছেন। যাত্রী রফিকুল ইসলাম বলেন, গাড়ির ভেতরে এভাবে গ্যাসের সিলিন্ডার রাখা খুবই ভয়ংকর। বাধ্য হয়েই আমাদের যাতায়াত করতে হচ্ছে। চালককে জিজ্ঞেস করলে তিনি বলেন, সিএনজি পাওয়া যাচ্ছে না। কিন্তু দুর্ঘটনা হলে এর দায় কে নেবে?

আরেক যাত্রী মোছা. শারমিন আক্তার বলেন, সিলিন্ডারটি আমাদের ঠিক পেছনে রাখা ছিল। পুরো পথজুড়ে ভয় লাগছিল। সামান্য দুর্ঘটনা বা আগুনের সূত্রপাত হলে বড় বিপদ হতে পারে। প্রশাসনের উচিত দ্রুত এভাবে সিলিন্ডার ব্যবহার বন্ধ করা।

তিনি আরো বলেন, আগে একই পথে ৪০ টাকা ভাড়া নেওয়া হলেও এখন ৫০ টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ ঝুঁকি নিয়ে যাতায়াতের পাশাপাশি যাত্রীদের অতিরিক্ত ভাড়াও দিতে হচ্ছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান