হাদি হত্যার আসামিদের হস্তান্তর প্রশ্নে যা বললেন জয়সওয়াল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে নতুন তথ্য দিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে হাদি হত্যা প্রসঙ্গে সাংবাদিকরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় বর্তমানে ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে।ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর ও আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার আমন্ত্রণের বিষয়টিও তুলে ধরেন জয়সওয়াল।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার