সেনা বাহিনী আওয়ামী লীগকে মাঠে নামাতে দেয়নি, দিলে ৫ আগস্ট ঘটতো না: মনিরুল ইসলাম
ডিএমপির সাবেক কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলামের একটি রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সাম্প্রতিক এক মন্তব্যে তিনি দাবি করেছেন, সেনাবাহিনী আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দেয়নি; যদি দিত, তবে গত ৫ আগস্টের পরিস্থিতি বা সরকার পতন ঘটতো না।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ার পর সাধারণ নাগরিক ও রাজনীতি বিশ্লেষকদের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে, এই ধরনের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে উসকানি দেওয়ার শামিল এবং বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারে।