ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও তুর্কি সংবাদমাধ্যমে জোরালো দাবি উঠেছে। তুরস্কের একে পার্টির সংসদ সদস্য আলী শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ জানান, ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত ইসলামি দাতব্য যুব সংঘ সফরকালে তিনি প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন।শেখ জিহাদ হামাদার বরাতে আলী শাহিন দাবি করেন, রবার্তো কার্লোস বেশ কিছুদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে তাঁর কাছে গিয়ে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন।সম্প্রতি মরক্কো বংশোদ্ভূত ফিফা এজেন্ট সুহাইলা আল তাহিরির সাথে কার্লোসের বিয়ের ছবি নতুন করে ভাইরাল হওয়ায় ঘটনাটি আরও বেশি চর্চায় আসে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান