নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ঢল ও ভূমিধস, ২০ জনের মরদেহ উদ্ধার
নেপাল-চীন সীমান্তে প্রলয়ঙ্করী পাহাড়ি ঢল ও ভূমিধস: ব্যাপক হতাহতের আশঙ্কা
নেপাল ও চীনের তিব্বত সীমান্ত সংলগ্ন রসুয়া ও জিরং এলাকায় আকস্মিক প্রবল পাহাড়ি ঢল এবং ভয়াবহ ভূমিধসের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। ভোটকোশী নদীর পানি হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে লোকালয়ে ছড়িয়ে পড়ায় সড়ক, সেতু ও একাধিক বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়েছে। নেপাল ও চীনের সীমান্ত পয়েন্ট জিরং বন্দর সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ায় আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উভয় দেশের দুর্যোগ ও সেনা দল নিখোঁজদের উদ্ধার এবং দুর্গত এলাকা থেকে মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ শুরু করেছে।