টঙ্গীর ফুটপাতে মাসে ১৫ লাখ টাকার চাঁদাবাজি, নেপথ্যে ‘ক্যাসেট শামীম’

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়ে প্রতি মাসে প্রায় ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে শামীম খান ওরফে ‘ক্যাসেট শামীম’ ও তার সহযোগীদের বিরুদ্ধে।স্থানীয়দের দাবি, টঙ্গী পূর্ব থানা-পুলিশকে মোটা অঙ্কের মাসোহারা দিয়ে ম্যানেজ করে ফুটপাতে ভাসমান দোকান বসিয়ে এই চাঁদাবাজির হাট বসানো হয়েছে।

ক্যাসেট শামীম একসময় গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের আ.লীগ মনোনীত কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলা রয়েছে। গত ৫ আগস্ট সরকারের পতনের পর ভোল পাল্টে তিনি স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন এবং এই চাঁদাবাজি অব্যাহত রাখেন।সরেজমিনে দেখা যায়, টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ বেইলি ব্রিজ সংলগ্ন মহাসড়কের ফুটপাত দখল করে প্রায় ২৪০ থেকে ২৫০টি কাপড়ের দোকান, নার্সারি, কাঁচাবাজার ও জুতার দোকান গড়ে উঠেছে। এ ছাড়া রয়েছে মাছ ও শুঁটকিসহ বিভিন্ন ভাসমান দোকান।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দোকানভেদে তাঁদের দৈনিক ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। শুধু বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা থেকেই প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা চাঁদা ওঠে, যা মাসে দাঁড়ায় প্রায় ১৫ লাখ টাকায়।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান