নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া ৪ জনের যাবজ্জীবন ও ১০ জনকে খালাস দিয়েছে আদালত।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

এদিকে রায় ঘিরে সোনাগাজী পৌরসভার উত্তর চরচন্দিয়া এলাকায় নুসরাতদের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার রায় প্রসঙ্গে নুসরাতের মা শিরিন আক্তার বলেন, একমাত্র মেয়েকে হারিয়ে আজও পাগলের মতো আছি। নিম্ন আদালতে আমরা ন্যায়বিচার পেয়েছি। তবে এখনো ৩ ছেলেকে নিয়ে নিরাপত্তা শঙ্কার মধ্যে রয়েছি। পুলিশ আমাদের সার্বিক নিরাপত্তা দিচ্ছে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা ন্যায়বিচার প্রাপ্তিতে সহযোগিতা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। আশা করছি উচ্চ আদালতেও আমরা ন্যায়বিচার পাব।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান