উত্তর প্রদেশের বুলন্দশহরে পরীক্ষামূলকভাবে গরুর প্রস্রাব কেনার প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার
উত্তর প্রদেশের বুলন্দশহরে পরীক্ষামূলকভাবে গরুর প্রস্রাব কেনার প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার
প্রকল্পের আওতায় কৃষক ও গবাদিপশু মালিকদের কাছ থেকে প্রতি লিটার গরুর প্রস্রাব ১০ রুপিতে কেনা হচ্ছে।
বর্তমানে ১৫টি গ্রামে চালু থাকা এই উদ্যোগে প্রতিদিন প্রায় ৫০০ লিটার সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত গরুর প্রস্রাব কৃষিকাজে জৈব সার ও অন্যান্য কৃষি উপকরণ তৈরিতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সফল হলে প্রকল্পটি উত্তর প্রদেশের আরও এলাকায় সম্প্রসারণ করা হতে পারে।