৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় শেখ হাসিনার ভার্চুয়াল প্রেস কনফারেন্স

বাংলাদেশ আওয়ামী লীগ জানিয়েছে, আগামীকাল ৫ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে বক্তব্য দেবেন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত এ অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পরিকল্পনা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের কথা রয়েছে। 


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজন এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান