সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে বাদ পড়া জহির উদ্দিন স্বপনকে। আব্দুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রীয় হওয়ায় সভাপতির পদ শূন্য হয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠ ভোটে পাশ হয়।এদিকে, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় কমিটি পুনর্গঠন করা হয়। এ কমিটির নতুন সভাপতি হয়েছেন বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির।এদিকে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত। তাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি থেকে জামায়াতের অনুরোধে বাদ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে গাজী নজরুল ইসলামের বদলে আবদুল ওয়ারেছকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে বিশেষ কমিটিতে গাজী নজরুলের বদলে নাজিবুর রহমানকে যুক্ত করা হয়েছে।

এদিকে, মুক্তিযুদ্ধ স্থায়ী কমিটিতে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বদলে কমিটিতে জামায়াতের রায়হান সিরাজীকে কমিটিতে নেওয়া হয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান