৬ই অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল!
বাংলাদেশ ফুটবল প্রেমিদের জন্য একটি অবিশ্বাস্য খবর! আগামী ৬ই অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব ও ইচ্ছা প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন হাই-ভোল্টেজ ম্যাচ আয়োজনের সম্ভাবনা ক্রীড়ামোদীদের মাঝে নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। বাফুফে (BFF) এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে দেশের লাখো ফুটবল সমর্থক।