আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ: সোহেল তাজ

আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগ’ বলে মন্তব্য করেছেন তৎকালীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
সোহেল তাজ বলেন, আমরা রাজনৈতিকভাবে (আওয়ামী লীগ) বিরোধী দলকে দমন-নিপীড়ন করেছি। হত্যা-গুমের রাজনীতি বেছে নিয়েছি, দুর্নীতির পথ বেছে নিয়েছি- যার ফলে হয়েছি কী তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরাও এ চক্রের ভেতরে আক্রান্ত হয়েছে|
‘আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের পালস থেকে দূরে সরে গেছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, কারণ তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। বলে না মাছের পচন শুরু হয় মাথা থেকে- আমাদেরও একই রকম অবস্থা সৃষ্টি হয়েছে। পচন শুরু হয় ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে- এবার পুরো বডিটাই পচে গিয়েছে
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগের মধ্যে পার্থক্য রয়েছে। সেই আওয়ামী লীগ ছিল নীতি-আদর্শভিত্তিক দল। আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ- এটা পরিষ্কার হয়ে গেছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান