ভাতিজা-রাব্বানী বিরোধে নতুন মোড়, উত্তপ্ত প্যারিসের বাংলাদেশি কমিউনিটি
লটারি বিতর্ককে কেন্দ্র করে প্যারিসের বাংলাদেশি কমিউনিটিতে ভাতিজা (সৈয়দ মনজুরুল কাদির) ও কৌশিক রাব্বানীর বিরোধ আরও তীব্র হয়েছে। মঙ্গলবার এক সাক্ষাৎকে ঘিরে দুই পক্ষই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন বক্তব্য তুলে ধরেছে।
এক পক্ষের দাবি, আলোচনার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পুলিশকে ডাকা হয়। অন্য পক্ষ ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ফরাসি পুলিশের কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা তদন্তের ফল প্রকাশিত হয়নি।
এদিকে, বিএমডব্লিউ লটারি নিয়ে আগের বিতর্কের ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক অব্যাহত রয়েছে। কমিউনিটির অনেকেই শান্তিপূর্ণ ও আইনগত উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।