মেসির জোড়া গোলে লিগস কাপে দারুণ সূচনা ইন্টার মায়ামির

এবার বিশ্বকাপের পর প্রথমবার ইন্টার মায়ামির শুরুর একাদশে নেমে চমক দেখিয়েছেন লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি গোলও বানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা। তাতে, মেক্সিকোর ক্লাব সান লুইসকে ৪–২ এ হারিয়ে লিগস কাপে দারুণ সূচনা হলো মায়ামির।   

মায়ামিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে শেষ হওয়া ম্যাচে মেক্সিকান ক্লাবটির বিপক্ষে শুরুটা ভালো হয়নি মেসিদের। চতুর্থ মিনিটেই গোল হজম করে স্বাগতিকরা। সান লুইসের গোলদাতা ডেভিড রদ্রিগেজ। একাদশ মিনিটে দলকে সমতায় ফেরান মেসি। সতীর্থের ক্রস থেকে দারুণ এক ভলিতে ঠিকানা খুঁজে নেন ৩৯ বছরের আর্জেন্টাইন কিংবদন্তি।


২০২৬ বিশ্বকাপের পর মায়ামির জার্সিতে এটাই তার প্রথম গোল। গত রবিবার মেজর লিগ সকারে কলম্বাসের বিপক্ষে ২–২‘এ ড্র হওয়ার ম্যাচে বদলি নেমে গোল পাননি মেসি। ২৬ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। আর ৪৪ মিনিটে মেসি বক্সের ভেতর বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল তুলে নেন। ২০২৩ সালে লিগস কাপ নতুন আকারে শুরুর পর আসরে সর্বোচ্চ ১৪ গোল করলেন মায়ামি অধিনায়ক। এ পথে লস অ্যাঞ্জেলেসের দেনি বুয়াঙ্গার রেকর্ড ভেঙ্গেছেন ফুটবলের মহাতারকা। বিরতির আগেই ব্যবধান ৪–১ করে নেয় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির কর্নার থেকে হেডে গোলটি করেন মিকায়েল। ৫১ মিনিটে সান লুইসের রাফায়েল লোরেন্তে একটি গোল শোধ দিলে ৪–২ এ জয়েই মাঠ ছাড়ে মেসিরা।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার