ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর
ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীরশাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (৯ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
একই দিন বিকেলে সিআইডি ডনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।রাজসাক্ষী রিজভী আহমেদের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জবানবন্দি অনুযায়ী, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করা হয়েছিল।