দেশে আ.লীগ ফিরলে দায়ী থাকবে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

বলেছেন, আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে; আওয়ামী নামক লাশ পচে-গলে মাটির সঙ্গে মিশে গিয়েছে। দলটির আর বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, দেশে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসে, এর জন্য দায়ী থাকবে জামায়াত ও এনসিপি।
শুক্রবার ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ।


 ডিসেম্বরে দেশে ফিরবেন। এই সাহস-শক্তি তিনি কীভাবে পাচ্ছেন? এর মূলে রয়েছে জামায়াতে ইসলামী। কারণ জামায়াত দেশে যে বিধ্বংসী আচরণ, হঠকারী কথাবার্তা বলছে, এর মধ্য দিয়েই মূলত আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে, সাহস পাচ্ছে।

 

বৃহস্পতিবারের বিরোধী দলের ঘেরাও কর্মসূচি প্রসঙ্গ উল্লেখ তিনি বলেন, গতকাল যদি এ ঘেরাও কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঢুকে পড়ত, কী হতো বলেন? অর্থাৎ জামায়াত যত বেশি হঠকারী আচরণ করবে, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার