৪১ লাখ ‘ফ্যামিলি কার্ড’ তৈরিতে ব্যয় ২৪৬ কোটি টাকা
সরকারি 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির প্রথম ধাপে ৪১ লাখ পরিবারের জন্য স্মার্ট কার্ড বা টাকাপে কার্ড তৈরিতে আনুমানিক ২৪৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। কার্ডপ্রতি গড় তৈরির খরচ নির্ধারণ করা হয়েছে প্রায় ৬০০ টাকা, যা সাধারণ কার্ড প্রিন্টিং খরচের তুলনায় কয়েক গুণ বেশি। এত বড় অঙ্কের প্রশাসনিক ও কার্ড নির্মাণ ব্যয়ের বাজেট ও তার অর্থায়ন উৎস নিয়ে সামাজিক ও নীতি-নির্ধারণী মহলে জোর আলোচনা শুরু হয়েছে।