লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে, খাবার-পানি ছাড়া প্রায় ১১ বাংলাদেশির মৃত্যু

যাওয়ার পথে খাবার-পানি ছাড়া প্রায় ১১ দিন সাগরে ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ৪২ জন যাত্রী নিয়ে একটি নৌকা প্রায় ১১ দিন খাবার ও পানি ছাড়া ভূমধ্যসাগরে ভেসে থাকার পর ১৩ আগস্ট মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছায়। উদ্ধার হওয়া নৌকাতে বেঁচে যাওয়া বাংলাদেশি নাগরিক আবদুল করিমের তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগরে যাওয়ার পর নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং জ্বালানি শেষ হয়ে যায়। ফলে খাবার ও পানির সংকটে অন্তত ১১ জনের মৃত্যু হয় বলে তিনি দাবি করেন, যাদের মধ্যে নয়জন বাংলাদেশি। স্থানীয় লোকজন নৌকাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে প্রায় ২৯-৩০ জনকে উদ্ধার করে দুটি হাসপাতালে ভর্তি করা হয়।

তথ্য অনুযায়ী, নৌকাটিতে ৩৮ জন বাংলাদেশি ও চারজন সুদানের নাগরিক ছিলেন। তবে, মিশরের পুলিশ এখনো সাগরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করার মতো কোনো তথ্য পায়নি বলে জানায় কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জাকির হোসেন। দীর্ঘ সময় সাগরে থাকার কারণে উদ্ধার হওয়া অনেক যাত্রীর শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ বিষয়ে আরও তথ্য জানতে কায়রোতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উদ্ধার হওয়া যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলার অনুমতি চেয়েছেন।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান