বশার আল-সাদকে মৃত্যুদণ্ড দিল সিরিয়ার আদালত

বশার আল-অসাদকে মৃত্যুদণ্ড দিল সিরিয়ার আদালত
সিরিয়ার সাবেক স্বৈরশাসক ও প্রেসিডেন্ট বশার আল-আসাদকে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে অনুপস্থিতিতে (in absentia) মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি আদালত। আদালতের বিচারক ফখরুদ্দিন আল-আরিয়ান টেলিভিশনে সরাসরি প্রচারিত বিচার প্রক্রিয়ায় জানান, আসাদ রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে শিশুদের হত্যা, নির্যাতন ও নির্বিচারে গ্রেফতারের মতো মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছিলেন।
আসাদের পাশাপাশি তার ভাই মাহের আল-আসাদ এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তা আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর রাশিয়ায় আশ্রয় নেন বশার আল-আসাদ। সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠানোর আহ্বান জানালেও রাশিয়া তাকে হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছে। ফলে এটি আসাদের বিরুদ্ধে প্রথম ঐতিহাসিক প্রতীকী রায় হিসেবে বিবেচিত হচ্ছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার