খুনি হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক, বের হয়ে গেলেন লাইভ থেকে
ভারতীয় গণমাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনার বক্তব্য প্রচারের সময় লাইভ সম্প্রচার থেকে প্রায় ৪৪ হাজার দর্শক বেরিয়ে যাওয়ার খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছেভারতীয় সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’ তাদের ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করলে অল্প সময়ের মধ্যেই সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, শেখ হাসিনার বক্তব্য শুরু হওয়ার পর প্রথম দশ মিনিটের মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক (প্রায় ৪৪ হাজার) দর্শক লাইভ সম্প্রচার ত্যাগ করেন বলে দাবি করা হয়েছে।