গত ছয় মাসে বেড়েছে অধিকাংশ নিত্যপণ্যের দাম, দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম নিম্ন ও সীমিত আয়ের পরিবারগুলোর

গত ছয় মাসে চালের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও ভোজ্যতেল, ডাল, আটা, লবণ, আলু, রসুন, ডিম ও গুঁড়া দুধসহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে। টাকার অবমূল্যায়ন, আমদানি ব্যয়, জ্বালানি ও বিদ্যুতের দাম এবং পরিবহন ও উৎপাদন খরচ বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয়ও চাপের মধ্যে রয়েছে।

জুলাইয়ে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামলেও সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় কমেনি। বিশেষ করে নিম্ন ও সীমিত আয়ের পরিবারগুলো বেশি চাপে পড়েছে। অর্থনীতিবিদদের মতে, জ্বালানির মূল্য, বৈশ্বিক অস্থিরতা, বিনিয়োগ ও কর্মসংস্থানের ধীরগতি এবং সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতা এই চাপ বাড়াচ্ছে।


Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান