নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। প্রবল পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি ও যোগাযোগব্যবস্থা। বাড়ছে প্রাণহানি, এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ।

রোববার, ৩০ আগস্ট দুর্যোগের পঞ্চম দিনেও দুর্গম এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধানে জোরালো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় এ পর্যন্ত অন্তত ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪০০-এর বেশি মানুষ। তাদের উদ্ধারে বিভিন্ন এলাকায় কাজ করছেন ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী।


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ও স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কোনো একটি হিমবাহ ধসে বিপুল পরিমাণ পানি হঠাৎ নেমে আসার কারণেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে।

এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের সন্ধান পাওয়া যায়নি।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান