চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণচট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটে।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ এবং দগ্ধ শ্রমিকদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।