দুই দিনে হেরে সিরিজ ড্র বাংলাদেশের

প্রথম টেস্টে ইতিহাস গড়ার পর দ্বিতীয়বারে কোনো লড়াই করতে পারল না বাংলাদেশ। মাত্র পাঁচ সেশনের মধ্যে ইনিংস ব্যবধানে হেরে গেল তারা। যার ফলে ১-১ ব্যবধানে ড্র হয়ে গেল সিরিজ।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। 

ম্যাচের প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২১০ রান করে ১৪৬ রানের লিড নেয় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করতে পারে মোটে ৯৫ রান।নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম দুই ইনিংসেই ১০০ রানের কমে গুটিয়ে গেল তারা।

ম্যাচে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই কোনো ম্যাচে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের অ্যান্টিগা টেস্টে দুই ইনিংস মিলিয়ে করা ১৮৭ রান ছিল এতদিনের সর্বনিম্ন। নিজেদের একমাত্র ইনিংসে মাত্র ২১০ রান করেও ইনিংস ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এত কম রান করেও ইনিংস ব্যবধানে জেতার মাত্র চতুর্থ ঘটনা এটি।

আর গত ৮০ বছরের মধ্যে প্রথম দল হিসেবে এমন কৃতিত্ব দেখাল অস্ট্রেলিয়া। সব মিলিয়ে ২১০ বা তার কম রান করে ইনিংস ব্যবধানে জেতার চার ঘটনার তিনটিই অস্ট্রেলিয়ার।১৯৪৬ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ১৯৯ রানে ইনিংস ঘোষণা করেও ইনিংস ও ১০৩ রানের সহজ জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

এরপর গত ৮০ বছরে ২১০ বা তার কম রান করে আর কোনো দল ইনিংস ব্যবধানে জিততে পারেনি। এবার বাংলাদেশকে ৬৪ ও ৯৫ রানে গুটিয়ে দিয়ে জিতল অস্ট্রেলিয়া। 

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান