ক্যানসারে মারা গেছেন ‘গজনি’র সেই ভয়ংকর ভিলেন প্রদীপ

আমির খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘গজনি’র ভয়ংকর খলনায়ক ‘গজনি ধর্মাত্মা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া প্রবীণ অভিনেতা প্রদীপ সিং রাওয়াত আর নেই। রক্তের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার ৭৪ বছর বয়সে তিনি মারা গেছেন।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ক্যানসার কিছুদিন আগে আবার ফিরে আসে। এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে কয়েক ঘণ্টা আগে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। অভিনেতা যশপাল শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘“গজনি” ও “লগান” প্রদীপ রাওয়াত, শান্তিতে ঘুমাও।’১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ রাওয়াত। অভিনয়জীবনের শুরু টেলিভিশনে। বি আর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিতি পান। এরপর বড় পর্দায় পা রেখে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী খল অভিনেতা হিসেবে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার