মায়ের পথেই হাঁটলেন ম্যাক্রোঁর মেয়ে: ৪২ বছর বয়সে ২০ বছরের ছোট তরুণে বুঁদ টিফেন
প্যারিস, ফ্রান্স:
ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁর ৪২ বছর বয়সী মেয়ে টিফেন ওজিয়ের (Tiphaine Auzière) নিজের চেয়ে ২০ বছরের ছোট ২২ বছর বয়সী তরুণ অ্যাঁতোয়ান লকোম্তে (Antoine Lecomte)-এর প্রেমে মজেছেন। সম্প্রতি 'দ্য টেলিগ্রাফ'-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
পেশায় আইনজীবী ও লেখিকা টিফেন সম্প্রতি আমস্টারডাম ভ্রমণের রোমান্টিক মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ২২ বছর বয়সী বিজনেসের ছাত্র ও কাইটসার্ফিং ইন্সট্রাক্টর অ্যাঁতোয়ানের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন।