সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক (ইউটিএল)। সংগঠনটি নিরপেক্ষ ও স্বচ্ছ ভেরিফিকেশনের মাধ্যমে পুরো বিষয়টি পুনর্তদন্ত করার এবং প্রক্রিয়াটির সর্বোচ্চ স্বচ্ছতা ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। কোন সুনির্দিষ্ট ও যুক্তিসঙ্গত কারণ ছাড়া মেধা তালিকায় স্থান পাওয়াদের বাদ দেওয়াকে চরম অন্যায় ও বৈষম্যমূলক উল্লেখ করে শিক্ষক নেতারা অবিলম্বে যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র প্রদানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান