দেশে প্রায় ১,২০০টি ছোট-বড় বেকারি এখন পুরোপুরি বন্ধের মুখে।
দেশে চলমান তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে চরম বিপর্যয়ের মুখে পড়েছে বেকারি শিল্প। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাব এবং লাইনে প্রয়োজনীয় গ্যাস প্রেসার না থাকায় রাজধানীসহ সারা দেশে প্রায় ১,২০০টি ছোট-বড় বেকারি এখন পুরোপুরি বন্ধের মুখে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিরিক্ত খরচে বিকল্প জ্বালানি ব্যবহার করে কারখানা সচল রাখতে গিয়ে লাফিয়ে বাড়ছে উৎপাদন ব্যয়। লোকসান সামলাতে না পেরে অনেক মালিক ইতোমধ্যে উৎপাদন সীমিত বা সাময়িক বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। দ্রুত এই সংকটের কার্যকর সমাধান না হলে শিল্পের ব্যাপক ক্ষতির পাশাপাশি হাজার হাজার বেকারি কর্মী চাকরি হারিয়ে চরম জীবিকা সংকটে পড়বেন বলে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।