সৌদি আরবে ১২ হাজার প্রবাসী বহিষ্কার

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে চালানো যৌথ নিরাপত্তা অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৫০৪ জনকে আটক করা হয়। সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় ৩ হাজার ৭৮৩ জনকে। আর শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে ৩ হাজার ৫০৯ জনকে।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৪৪ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরো ২৫ জনকে আটক করা হয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান