রোগীর জুস খেতে ইচ্ছে হওয়ায় স্যালাইনের সাথে মিশিয়ে দিলেন জুস!স্যালাইনের সঙ্গে জুসও শরীরে যাবে
স্যালাইন চলছিল রোগীর। জুস খেতে ইচ্ছে করছিলো! মুখে কিছু খাওয়া নিষেধ থাকায় জুস খাওয়ার সুযোগও নেই। কিন্তু জুস খাওয়ার ইচ্ছেটা তো আর থেমে থাকে না! তাই বের করলেন অভিনব এক বুদ্ধি।
জুস এনে সরাসরি স্যালাইনের সঙ্গে মিশিয়ে দিলেন! ভাবনা একটাই, স্যালাইন যখন শরীরে যাচ্ছে, জুসও তার সঙ্গে চলে যাবে!