পিতা-মাতার অবহেলা রোধে সংসদে কোরআনের আয়াত তুলে ধরলেন রুমিন ফারহানা
-মাতার অবহেলা রোধে কড়া বার্তা দিয়ে এবং পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাবা-মার সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়ে তাদের বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়ার মতো ঘটনা আমাদের আত্মাকে ভেঙে দেয়। এই বাস্তবতায় তিনি পিতা-মাতার ভরণপোষণ আইন আরও কঠোর করার পাশাপাশি চার দফা সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেছেন।
রোববার জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।পিতা-মাতার অবহেলা রোধে কড়া বার্তা দিয়ে এবং পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাবা-মার সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়ে তাদের বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়ার মতো ঘটনা আমাদের আত্মাকে ভেঙে দেয়। এই বাস্তবতায় তিনি পিতা-মাতার ভরণপোষণ আইন আরও কঠোর করার পাশাপাশি চার দফা সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেছেন।
রোববার জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।পবিত্র কোরআনের সুরা বনি ইসরাঈলের আয়াতের উদ্ধৃতি দিয়ে রুমিন ফারহানা বলেন, ‘তোমরা আমার ইবাদত করো এবং তোমার পিতা-মাতার খেদমত করো। যদি তাদের একজন কিংবা উভয়ই তোমার বেঁচে থাকা অবস্থায় বার্ধক্যে উপনীত হন, তবে তাদেরকে ‘উফ’ শব্দটিও বলো না।’
সংসদে বর্তমান সামাজিক চিত্র তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্তানরা বড় বড় দালানকোঠার মালিক হয়ে বাবা-মার সম্পত্তির দখল নেয়। অনেক সময় বাবা-মাকে চাপ প্রয়োগ করে সম্পত্তি লিখে নেওয়া হয়, আর তখন বাবা-মার ঠাঁই হয় ওই বহুতল ভবনের কোণায় কিংবা বৃদ্ধাশ্রমে। সন্তান কর্তৃক বাবা-মায়ের অবহেলার এই চিত্র অত্যন্ত বেদনাদায়ক।